দুই সপ্তাহের বেশি সময় ধরে সারা বিশ্বের হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন। মদিনা ও জেদ্দার বিমানবন্দরে গোলাপ ও খেজুর দিয়ে তাঁদের বরণ করা হচ্ছে। ২০২৩ সালের হজ কর্মপরিকল্পনা বাস্তবায়নে মদিনা নগরী পুরোপুরি প্রস্তুত আছে। ইতিমধ্যে মদিনায় আকাশপথ ও স্থলপথে চার লাখ ৩৪ হাজার ৯৮০-এর বেশি হজযাত্রী পৌঁছেছেন।
সংবাদ: 3473860 প্রকাশের তারিখ : 2023/06/11